সব
facebook raytahost.com
রাজনৈতিক বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান | Protidiner Khagrachari

রাজনৈতিক বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান

রাজনৈতিক বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেলে মহালছড়ি উপজেলার মিনি স্টেডিয়ামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নবাগতদের হাতে একটি করে রজনীগন্ধার স্টিক তুলে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।

মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, মোঃ আব্দুল ছাত্তার মেম্বার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক মিন্টু, যুগ্ন সম্পাদক জেলা বিএনপি, অনিমেষ চাকমা রিংকু, যুগ্ন সম্পাদক জেলা বিএনপি সহ জেলা ও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা।

ওয়াদুদ ভুঁইয়া বলেন, “বর্তমান দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠা গড়ে তুলতে বিএনপিই একমাত্র বিকল্প শক্তি। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।” তিনি আরও বলেন, নতুন করে যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ও আগামীতে বিএনপি সরকার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

যোগদানকারীরা জানান, বিগত ২০০১ থেকে ২০০৬ সালে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে আর কখন ও এ ধরনের উন্নয়ন হয়নি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু লুটপাট করেছে। এলাকার কোন উন্নয়ন মুলক কাজ কর্ম করেনি। বর্তমান সরকারের ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার প্রতিবাদে তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন।

চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ কার্বারিরা যোগদান করায় তাদের স্বাগত জানান বিএনপি নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্যরা। যোগদান অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আপনার মতামত লিখুন :

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com