সব
facebook raytahost.com
দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন | Protidiner Khagrachari

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। পরে বক্তব্যে লে. কর্নেল মোঃ আল-আমিন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল তরুণ কান্তি চাকমাসহকলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন :

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com