প্রতিনিধি মহালছড়ি:: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ প্রথম প্রহরে মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাত ১২টা ০১ মিনিটে মহালছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান,মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মির্জা জহির উদদীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দলটির নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং এক মিনিট নিরবতা পালন করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা রাতভর শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ মিনার প্রাঙ্গণ ফুলে ফুলে ভরে ওঠে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
তবে উল্লেখ যোগ্য যে মহালছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে ভাষা শহীদদের শহীদ মিনারে কোন শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি গণমাধ্যম কর্মী ক্যামেরায়। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে মহালছড়িতে মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন