সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

স্টাফ রিপোর্টার:: ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়েছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে প্রথম প্রহরে খাগড়াছড়ি শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে দলটি এই ফুলেল শ্রদ্ধা জানান।

এতে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিত) এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ চাকমা ( চারমিং), সাধারন সম্পাদক অমল কান্তি চাকমা,সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা,সহ-সভাপতি পিযোশ কান্তি চাকমা, অর্থ সম্পাদক প্রবেশ চাকমা,কেন্দ্রীয় সদস্য- সুলেন চাকমা,সবিনয় চাকমা। পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কলিন চাকমা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা প্রমুখ।

এর আগে রাত ১২টা ১ মিনিটের পর প্রথম ভাগে মুক্তিযোদ্ধা,জেলা প্রশাসক,পুলিশ সুপার, খাগড়াছড়ি জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল।

একই সাথে দিবসটি উদযাপনের অংশ হিসেবে শদীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাহাড়ের আঞ্চলিক সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নিজের মাতৃভাষা সকল জাতি গোষ্ঠির প্রাণের দাবি। তাই যথাযথ ভাবে মাতৃভাষায় পাঠপুস্তকে পাঠদান ও মুল্যায়নের দাবি জানানো হয় এতে। সে সাথে প্রতিটি জাতি সত্তার নিজ মাতৃভাষার স্বীকৃতি দিয়ে সম্মান জানানোর প্রয়োজন বলে মনে করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নেতারা।

এ সময় শহীদ মিনারে মানুষের ঢল নামে। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাথে স্ব-স্ব মাতৃভাষায় নিজের অধিকার আদায়সহ ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করা হয় সংগঠনটির সংক্ষিপ্ত আলোচনা সভা থেকে। এতে নিজ মাতৃভাষা রক্ষায় নানা দিক তুলে ধরে প্রতি বছরের ন্যায় এবারো তিন পার্বত্য জেলাসহ প্রতিটি উপজেলায় দিবসটি উদযাপন করে সংগঠনটি।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com