সব
facebook raytahost.com
মাদক ব্যবসায়ীদের হাতুড়ি পেঁটায় আইসিইউতে খামারি | Protidiner Khagrachari

মাদক ব্যবসায়ীদের হাতুড়ি পেঁটায় আইসিইউতে খামারি

মাদক ব্যবসায়ীদের হাতুড়ি পেঁটায় আইসিইউতে খামারি

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পুরাতন বাজার এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এক খামারির ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত খামারি মো. মহরম আলী (৪৮) বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল সেন্টারের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত মহরম আলী বোয়ালখালী বাজারের গরু ব্যবসায়ী এবং জাতীয় দৈনিক নতুন সময় পত্রিকার দীঘিনালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ লোকমান হোসেনের মেজো ভাই ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খামারের আশপাশ এলাকায় একদল ব্যাক্তি প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। এতে খামারের শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বিষয়টি জানতে পেরে মহরম আলী সংশ্লিষ্টদের বাঁধা দেন এবং এলাকা ত্যাগের নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার বিরুদ্ধে প্রতিশোধমূলক পরিকল্পনা করে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার আগে খামার থেকে একটি মোবাইল ফোন চুরি করা হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে উত্থাপন করায় গত ২০ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে, ইফতারের সময় সুযোগ নিয়ে একদল হামলাকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়।

এ ঘটনায় মো. ইলিয়াস (৪৫), মো. রিয়াজ (২৮), মো. রিপন (২৬), মো. ইউনুস, মো. আক্কাস ও মো. ইউসুফসহ কয়েকজনের নাম উল্লেখ করে পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক সংক্রান্ত কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং মাদক ব্যবসা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com