সব
facebook raytahost.com
দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ | Protidiner Khagrachari

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার::  খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সমর্থনে মহালছড়িতে নির্বাচনী মিছিল ও সমাবেশ করেছে ।

শনিবার (৭ ফেব্রুয়ারী ২০২৬) মহালছড়ি উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং কর্মী সমর্থক, সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে মোঃ আবু আহমেদ, মহালছড়ি উপজেলা জামায়াতে ইসলামী এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ২৯৮ নং খাগড়াছড়ি আসনের দাঁড়ি পাল্লার সংসদ সদস্য প্রার্থী এড. ইয়াকুব আলী চৌধুরী,বাংলাদেশ জামায়েত ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক মাওলানা মো: সৈয়দ আব্দুল মোমেন, এনসিপি যুগ্ন আহবায়ক চাইথোয়াই মারমাসহ আরো অনেকে বক্তব্য রাখেন ।

সমাবেশে বক্তারা বলেন, এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে পাহাড়ি জনপদের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি-২৯৮ আসনের জনগণ উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য উক্ত সমাবেশের পূর্বে সকালে মাইসছড়ি, পাকিজাছড়ি,জয়সেন পাড়াও মুবাছড়ি ইউনিয়নে নির্বাচনী পথসভা ও প্রচারণা করেন।

এদিকে-মহালছড়ি ছাড়াও ১১ দলীয় জোট প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী মানিকছড়ির বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com