সব
facebook raytahost.com
মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে | Protidiner Khagrachari

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের লক্ষ্যে ১৪টি নির্বাচনী কেন্দ্রে আজ বুধবার (১১ ই ফেব্রুয়ারী ২০২৬) সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু রায়হান (ইউএনও) এর উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,ব্যালট বাক্স,ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোট গ্রহণের বিভিন্ন ফরমসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ যথাযথভাবে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

উল্লেখ্য, নির্ধারিত তারিখে সকাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com