সব
facebook raytahost.com
বিজয়ী হয়ে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার বার্তা | Protidiner Khagrachari

বিজয়ী হয়ে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার বার্তা

বিজয়ী হয়ে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার বার্তা

আল-মামুন:: খাগড়াছড়িতে বিজয়ী হয়ে এক বার্তা দিয়েছে ২৯৮নং আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া। তিনি বিএনপির মনোনিত প্রার্থী ছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক।

প্রতিদ্বন্দ্বী প্রতিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ের পর তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগনের ভালাবাসায় আমরা নির্বাচিত হয়েছি। এই জয় আমার নয়, এই জয় তোমাদের।

তাই এই বিজয় ধরে রাখতে হলে আমাদেরকে অনেক ভদ্র ও নমনীয় আচরণ করতে হবে সবার সাথে। কারো সাথে বিবাদ বা ঝগড়া বিবাদ করা যাবে না। মারামারি সংঘাত করা যাবে না। কারণ মাবুষই আমাদের শক্তি। কোন দলের নেতাকর্মীদের সাথেও বিবাদে জড়ানো যাবে না। আশাকরি তোমরা আমার এই অনুরোধ রাখবে। আমরা বিজয় মিছিলও করবো না। এ সময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছে ৬৮ হাজার ৩১৫ ভোট। ২৯৮নং খাগড়াছড়ি আসনে ৯ উপজেলায় ২০৩ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

পাহাড়ি এই জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২শ ৬ জন ও নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ ভোটসহ এবার নতুন ভোটার প্রায় ২৭ হাজারের বেশি।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com