সব
facebook raytahost.com
দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয় | Protidiner Khagrachari

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

স্টাফ রিপোর্টার:: রাত পৌনে তিনটায় পার্বত্য রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার নাজমা আশরাফী।

তার স্বাক্ষরিত ফলাফল পত্রে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে ২,০১,৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১,২২২ ভোট।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রিকশা প্রতীকে পেয়েছেন ২২,৭১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩,৬৭২ ভোট; জাতীয় পার্টির অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,৯৭৪ ভোট; বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা কোদাল প্রতীকে পেয়েছেন ১,০৭১ ভোট এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. আবুল বাশার বাদশা ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

রিটার্নিং অফিসার স্বাক্ষরিত চূড়ান্ত বার্তা সিটে আরও উল্লেখ করা হয়, একটি পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে প্রদত্ত মোট ভোটের সংখ্যা ২,৭৩,৭৯৯। এর মধ্যে বৈধ ভোট ২,৬৩,৬৪৭ এবং বাতিল ভোট ১০,১৫২।

এছাড়া একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে মোট ভোট পড়েছে ২,৭৫,০৮২টি। এর মধ্যে বৈধ ভোট ২,৫১,৫০৪ এবং বাতিল ভোট ২৩,৫৭৮। গণভোটে “হ্যাঁ” পক্ষে ভোট পড়েছে ৭১,৬৯৯ এবং “না” পক্ষে ভোট পড়েছে ১,৭৯,৮০৫।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com