সব
facebook raytahost.com
রাজনৈতিক সহাবস্থান ও সুসম্পর্কের অনুরোধ ১১ দলীয় জোট প্রার্থীর | Protidiner Khagrachari

রাজনৈতিক সহাবস্থান ও সুসম্পর্কের অনুরোধ ১১ দলীয় জোট প্রার্থীর

রাজনৈতিক সহাবস্থান ও সুসম্পর্কের অনুরোধ ১১ দলীয় জোট প্রার্থীর

স্টাফ রিপোর্টার:: বিজয়ী প্রার্থীকে বিজয়কে সমুন্নত রাখতে রাজনৈতিক সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখার অনুরোধ জানিয়েছে খাগড়াছড়ির ১১ দলীয় জোট প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বার্তায় খাগড়াছড়িবাসীসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই বার্তা দেন।

এতে তিনি, খাগড়াছড়িবাসীর প্রতি উদ্দেশ্য করে বলেন, আসসালামু আলাইকুম,আদাব জানিয়ে চির কৃতজ্ঞ বলে উল্লেখ করে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন,ভোট দেয়া; এই ভোটে আপনাদেরই বিজয় হয়েছে। এতে নানা বিষয় তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করলেও আল্লাহর কাছে খাগড়াছড়িবাসীর এই ত্যাগের উচ্চ মর্যাদার জন্য দোয়া করেন।

পাশাপাশি যারা বিজয়ী হয়েছেন আপনারা আপনাদের বিজয়কে সমুন্নত রাখার জন্য নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিক সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখার অনুরোধ করছি। এ পেইজবুক ফেইজের স্ট্যাস্টাসে খাগড়াছড়ি জামায়াতের সেক্রেটারিও অভিনন্দন জানান বিজয়ী ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে।

বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছে ৬৮ হাজার ৩১৫ ভোট। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এড, মোঃ এয়াকুব আলী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৫৮৫ এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০। রিটার্নিং অফিসার এই ফলাফল ঘোষনা করেন।

২৯৮নং খাগড়াছড়ি আসনে ৯ উপজেলায় ২০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাহাড়ি এই জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২শ ৬ জন ও নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ ভোটসহ এবার নতুন ভোটার প্রায় ২৭ হাজারের বেশি।

আপনার মতামত লিখুন :

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com