স্টাফ রিপোর্টার:: পার্বত্য জেলা বান্দরবানেও বিপুল ব্যবধানে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেরসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এ তথ্য জানান। কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, বান্দরবান ৩০০ নম্বর আসনে ১৮৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার তিন লাখ ১৫ হাজার ৪৪২। ১৮৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন