স্টাফ রিপাের্টার:: হালদার উজানে উপ-শাখায় বালু উত্তোলন নিষিদ্ধ করে ঘোষিত গেজেট প্রকাশের পরও অবৈধভাবে বালু উত্তোলন করায় এবং বাজারে ভেজাল পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ৯৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত মামলা এবং ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার বিকেলে হাদলা নদীর উপ-শাখা ডলু খালের বড়বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা।
এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় দুইটি নিয়মিত মামলাসহ এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ৩টি বালুর পয়েন্ট থেকে মেশিনসহ ৫ হাজার ১৫ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
পরবর্তীতে বাজারে ভেজাল পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন