স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ডেভিলহান্ট এর অভিযানে মোঃ আবুল কালাম সুজন নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় দীঘিনালা থানাধীন মেরুং ইউনিয়ন এর মধ্য বোয়ালখালী এলাকায় গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই মোঃ শফিকুল ইসলাম শফিক অফিসার ফোর্সসহ দীঘিনালা থানাধীন মধ্য বোয়ালখালী বাজারে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী আবুল কালাম সুজন।
আটককৃত আসামী মেরুং ইউনিয়ন এর মধ্য বোয়ালখালী পশ্চিম পাড়া আশ্রম এলাকার মো কামাল মিয়ার ছেলে মেরুং ইউনিয়ন যুবলীগের সাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে মেরুং ইউনিয়ন যুবলীগের সাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এজাহার ভুক্ত আসমীআবুল কালাম সুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত টহল অব্যহত রয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন