সব
facebook raytahost.com
খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম | Protidiner Khagrachari

খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

বিটন চৌধুরী,স্টাফ রিপোর্টার:: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় দুই উপজেলার ৩টি দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছালো নির্বাচনী।

উপজেলা সদর থেকে হেলিকপ্টার যোগে সোমবার (৯ ফেব্রুয়ারী ২০২৬) সকালে তিন ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ ভোটদানের প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আনোয়ার সাদাত।

যে তিনটি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো হলো, দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দেওয়ানপাড়ার নারাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ির সদর ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আনোয়ার সাদাত বলেন, সকালে হেলিকপ্টার যোগে তিন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

এইদিকে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলায় রাস্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আর্মড পুলিশ টহল দিচ্ছে। এবারের নির্বাচনে খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। খাগড়াছড়ি আসনে এবার ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ১৩ জন ও নারী ভোটার ২ লাখ ৬৯ হাজার ৬৭১ জন। নতুন ভোটর প্রায় ২৭ হাজারের বেশি।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

হেলিসার্টি ব্যবহার হবে খাগড়াছড়ির যে ৩ কেন্দ্রে

হেলিসার্টি ব্যবহার হবে খাগড়াছড়ির যে ৩ কেন্দ্রে

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

সেনা অভিযানে বিপুল অবৈধ কাঠ জব্দ

সেনা অভিযানে বিপুল অবৈধ কাঠ জব্দ

ঝিরিপথে পাচারকালে বিপুল অবধৈ কাঠ জব্দ

ঝিরিপথে পাচারকালে বিপুল অবধৈ কাঠ জব্দ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com