সব
facebook raytahost.com
নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠ করতে সক্রিয় র‍্যাব | Protidiner Khagrachari

নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠ করতে সক্রিয় র‍্যাব

নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠ করতে সক্রিয় র‍্যাব

আল-মামুন:: নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণার পর থেকেই র‍্যাব নানামুখী তৎপরতা শুরু করে। আগামীকাল ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে সামনে রেখে এবং উৎসবমুখর, নির্বিঘ্ন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে র‍্যাবের সমন্বিত নিরাপত্তা কার্যক্রমের আওতায় র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের আওতাধীন ফেনী জেলার তিনটি আসন ও খাগড়াছড়ি জেলার ভোটকেন্দ্রগুলোতে র‍্যাবের বিশেষ টহল, রিজার্ভ পেট্রল, মনিটরিং সেল, সোশ্যাল মিডিয়া মনিটর টিম গত ৮ ফেব্রুয়ারী ২০২৬ থেকে ২৪/৭ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে এক রামগড়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৭,সিপিসি-১, ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান এসব বিষয় নিশ্চিত করেন। এতে জানানো হয়, দায়িত্বপূর্ণ ফেনী জেলার তিনটি আসনে মোট ৪২৮ টি কেন্দ্র ও খাগড়াছড়ি জেলার মোট ২০৩ টি কেন্দ্রে আমাদের মোট ০৮টি টহল গাড়ি ২৪ ঘন্টা নিয়মিত টহল দিয়ে যাচ্ছে।

প্রতিটি কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের টহলদল, রিজার্ভ টিম নিয়মিত বিরতিতে পরিদর্শন করছে ও খোঁজখবর নিচ্ছে। জেলার প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ সড়কে র‍্যাব চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে যা ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

জেলার প্রতিটি আসনে ও গুরুত্বপূর্ণ কেন্দ্র র‍্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজদারির আওতায় রয়েছে। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় র‍্যাব দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে। যেকোনো অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হলে আমাদের সাথে তড়িৎ যোগাযোগ করতে হবে। আমাদের টহলদল সার্বক্ষণিক যেকোনো অবস্থায় ভুমিকা পালনের জন্য তৎপর আছে।

সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোন বিভ্রান্তি সৃষ্টির কোন বিষয় নজরে আসার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ করছি। এই বিষয়ে আমাদের আইসিটি বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের সোশ্যাল মিডিয়া মনিটর টিমও সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কোন গুজব বা অপ্রীতিকর অবস্থা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিয়মিত টহলের পাশাপাশি কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হলে দুষ্কৃতিকারীদের সনাক্তে ড্রোন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও থাকছে র‍্যাবের নিরাপত্তা পরিকল্পনায়। পরিশেষে সকল ভোটারদের নিশ্চিতে ভোটকেন্দ্রে আসার জন্য এবং যার যার পছন্দের প্রার্থীকে উৎসবের আমেজে ভোট প্রদানের জন্য কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি। ভোটারদের নিরাপত্তা ও কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

রামগড়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ

রামগড়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ

আগুণে পুড়ে ছাই স’মিলসহ ৩ প্রতিষ্ঠান

আগুণে পুড়ে ছাই স’মিলসহ ৩ প্রতিষ্ঠান

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠন

রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠন

রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

সীমান্তে অবৈধ মোটরসাইকেল আটক

সীমান্তে অবৈধ মোটরসাইকেল আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com