সব
facebook raytahost.com
চিকিৎসা সেবা ও ইফতার সামগ্রী বিতরণ | Protidiner Khagrachari

চিকিৎসা সেবা ও ইফতার সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও ইফতার সামগ্রী বিতরণ

মো. এনামুল হক,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টার দি‌কে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রি‌জিয়‌নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূ‌চির আওতায় জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর-এ-রেজওয়ান তৌফিক রেজবী এবং গুইমারা রিজিয়নের ক্যাপ্টেন ডা. সুমাইয়া আক্তারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগীকে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়। একই সময় মা‌টিরাঙ্গা থি‌য়েটা‌রে সংগীত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা চলাকালীন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি তাঁর সঙ্গে ছিলেন।

প‌রে স্থানীয় ৫০ জন সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা, ওষুধ ও ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, এ অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, যা সত্যিই প্রশংসার দাবিদার। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তি‌নি।

আপনার মতামত লিখুন :

ওয়াদুদ ভুইয়ার পক্ষে এতিমদের ঈদ উপহার বিতরণ

ওয়াদুদ ভুইয়ার পক্ষে এতিমদের ঈদ উপহার বিতরণ

চিকিৎসা সেবা ও ইফতার সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও ইফতার সামগ্রী বিতরণ

মা‌টিরাঙার ৩২‌ কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচ‌নী সরঞ্জাম

মা‌টিরাঙার ৩২‌ কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচ‌নী সরঞ্জাম

মা‌টিরাঙ্গায় যৌথ বা‌হিনীর ‌নির্বাচ‌নী মহড়া

মা‌টিরাঙ্গায় যৌথ বা‌হিনীর ‌নির্বাচ‌নী মহড়া

মা‌টিরাঙ্গায় পৌর শ্রমিক দলের নির্বাচ‌নী প্রচারণা

মা‌টিরাঙ্গায় পৌর শ্রমিক দলের নির্বাচ‌নী প্রচারণা

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com