আবদুল মান্নান,স্টাফ রিপোর্টার:: মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রমে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত মানবিক সহায়তা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব। অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান প্রমূখ।
সভায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে দুঃস্থ ও গবীর মানুষের মধ্যে ৫০জনকে ২০ কেজি হারে চাল এবং ৮০ জনকে নগদ এক হাজার টাকা হারে মানবিক সহায়তায় বিতরণ করা হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন