সব
facebook raytahost.com
আগুনে পুড়ে ছাই ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান | Protidiner Khagrachari

আগুনে পুড়ে ছাই ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

আগুনে পুড়ে ছাই ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ রিপাের্টার::  এক বছরের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী বাজারের অন্তত ৩৫ টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে দীঘিনালা ও সদর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৩ ঘন্টার চেষ্টায় ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

দীঘিনালা ফায়ার স্টেশনের ইন-চার্জ পঙ্কজ বড়ুয়া জানান, খবর পেয়ে দীঘিনালা ও সদর স্টেশন থেকে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ওষুধ, কাপড় সহ বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি নিরপণে কাজ শুরু হবে। ফায়ার সার্ভিসের পাশাপাশি অগ্নি নির্বাপণে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা যোগ দেয়।

বোয়ালখালী বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিবছর দীঘিনালা ও বোয়ালখালী বাজারে আগুনের ঘটনা ঘটলেও অগ্নিনির্বাপণে নেই জলাশয় ও পর্যাপ্ত ব্যবস্থা।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com