সব
facebook raytahost.com
দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু | Protidiner Khagrachari

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

পিক আপের চাকায় পিষ্ট সন্তানের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ মা-বাবা।

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পুলিশ দম্পতির শিশু পুত্র মো. রাফি (৮) পিক-আপের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে! সন্তানকে হারিয়ে মা রুজি আক্তার ও বাবা সানোয়ার হোসেন( কনস্টেবল) বাকরুদ্ধ!

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার মাটিরাংগা উপজেলার বেলছড়ি স্কুল টিলার আবদুল গফুরের পুত্র মো. সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই এবং পুত্রবধু রুজি আক্তার কনসটেবল পদে মানিকছড়ি উপজেলায় সার্কেল অফিসে কর্মরত। সে সুবাদে সন্তানকে নিয়ে মানিকছড়ি পুরাতন উপজেলা এলাকায় ভাড়াবাসায় বসবাস।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) জুমার নামাজের আগমুহূর্তে পুলিশ দম্পতির সন্তান মো. রাফি(৮) পুরাতন উপজেলা সড়কে সাইকেল চালানোর অসর্তকতায় পুরাতন উপজেলা- গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল সড়কের সামনে পিক-আপের চাকায় পিষ্ট হয়! এতে শিশু রাফির সাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং রাফি গুরুতর আহত হয়।

স্থানীয়রা রক্তাক্ত রাফিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন রাফিকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক পিক-আপ চট্টমেট্রো -ন -১২-০৫৫৮ জব্দ করলেও চালাক পলাতক।

শিশুপুত্র রাফির মৃত্যুর খবরে পুলিশ দম্পতির রুজি আক্তার ও সানোয়ার হোসেন বাকরুদ্ধ! মা রুজি আক্তার সন্তান হারিয়ে বার বার জ্ঞান হারিয়ে মূর্চা যাচ্ছিলেন। মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com