সব
facebook raytahost.com
সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ | Protidiner Khagrachari

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

আবদুল মান্নান,স্টাফ রিপোর্টার:: ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে ৮ হাজার ৪শত আটত্রিশ পরিবারে ১০কেজি হারে খাদ্যশষ্য( চাউল) বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকালে উপজেলার ১ নম্বর মানিকছড়ি ও ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশষ্য বিতরণ উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) খাদিজা তাহিরার সভাপতিত্বে ভিজিএফ বিতরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।

এ সময় ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা অপু দে ও দীপলাল ত্রিপুরাসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এবার ভিজিএফের আওতায় মানিকছড়ি ইউনিয়নে ৩ হাজার ১শত একষট্টি পরিবার, ২নম্বর বাটনাতলী ইউনিয়নে ১হাজার ৬শত সাতান্ন পরিবার, ৩নম্বর যোগ্যাছোলা ইউপিতে ১হাজার ৪শত চুয়াত্তর পরিবার এবং ৪নম্বর তিনটহরী ইউনিয়নে ২ হাজার ১শত ছেচল্লিশ পরিবারকে ১০কেজি হারে চাউল বিতরণ করা হচ্ছে।

শুক্রবার তিনটহরী ও বাটনাতলী ইউনিয়নে বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অপু দে ও দীপ লাল ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com