সব
facebook raytahost.com
দীঘিনালায় সচেতনতা মুলক কর্মশালা | Protidiner Khagrachari

দীঘিনালায় সচেতনতা মুলক কর্মশালা

দীঘিনালায় সচেতনতা মুলক কর্মশালা

স্টাফ রিপোর্টার:: পানি সংকট মোকাবেলায় পানি ধারন করে রাখার জন্য ঝর্ণা এলাকায় চারা গাছ রোপন প্রশিক্ষণ ও কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল এর আয়োজনে হেলভেটাস বাংলাদেশ এর ইসিমুড প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার দুপুরে দীঘিনালা কাঙেরি মা ছড়া গ্রামের একজন গ্রামবাসীর উঠানে এ প্রশিক্ষণ ও কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুকনা মৌসুমে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দেয়, তারমধ্যে দীঘিনালার কাঙেরি মা ছড়ার পানি সংকট বেশি। শুকনা মৌসুমে এই এলাকায় ছড়া, নালা, গিরিঝিরি, ঝর্ণা সব শুকিয়ে যায়, যার ফলে পানি সংকটে পড়েন এই এলাকার লোকজন।

তাই শুকিয়ে যাওয়া ঝর্ণা, ছড়া, নালা, গিরিঝিরিতে পানি ধারন করে রাখার জন্য যে সমস্ত গাছ পানি ধারন করে রাখে সে সমস্ত গাছ লাগানো পরামর্শ দেয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দীঘিনালা মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ,জাফর উল্লাহ, দীঘিনালা কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সুমন, হেলভেটাস এর মাঠ সমন্বয়কারী দীপ্তিময় চাকমা।

প্রশিক্ষণ ও বাস্তবায়ন কর্মশালায় কাঙেরি মা ছড়া গ্রামের পানি সংরক্ষণ কমিটির সদস্য বৃন্দ, ইউপি মেম্বার, কার্বারীসহ গ্রামবাসীরা অংশ গ্রহন করে।

আপনার মতামত লিখুন :

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

পাহাড়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে ফুল বিজু

পাহাড়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে ফুল বিজু

অবৈধ জ্বালানি তেল বিক্রির অভিযোগে জরিমানা

অবৈধ জ্বালানি তেল বিক্রির অভিযোগে জরিমানা

গভীর রাতে স্বপ্ন পুড়ে ছাই

গভীর রাতে স্বপ্ন পুড়ে ছাই

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com