স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বাদ আসর উপজেলা রির্সোট সেন্টার মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মানিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম এর স্বাগত বক্তব্যে এবং সভাপতি সাজাইলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব।
উদ্বোধক ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আশা প্রিয় ত্রিপুরা। প্রধান বক্তা ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মো. আরব আলী, আবুল কাশেম মাস্টার, মো. আবুল কাশেম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, ছাত্র নেতা মো. জাহাঙ্গীর হোসেন, মো. মহিউদ্দিন কিশোর প্রমূখ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন