সব
facebook raytahost.com
আবারো রক্তাক্ত পাহাড় | Protidiner Khagrachari

আবারো রক্তাক্ত পাহাড়

ব্রাশ ফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিক’র সংগঠক নীতিদত্ত চাকমা নিহত।

আল-মামুন:: খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিক এর সংগঠক নীতিদত্ত চাকমা নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো: ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিহু উপলক্ষে সূতকর্মা পাড়া এলাকায় মেলার আয়োজন চলাকালে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে ইউপিডিএফ গণতান্ত্রিক এর সংগঠক নীতিদত্ত চাকমা মেলার আয়োজন স্থানের দিকে গেলে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় অস্ত্রধারীরা। এতে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে মাটিতে লুটিয়ে পরে সে। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়।

তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি চাকমা।

ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনটির পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।

এ ঘটনার জন্য ইউপিডিএফ’কে দায়ী করা হলেও তা অস্বীকার করে ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা বলেন, তাদের অভ্যন্তরিন কোন্দল ও মেলার আয়োজনকে কেন্দ্র করে নিজ দল অস্ত্রধারীর গুলিতে নীতিদত্ত চাকমা নিহত হয়েছে। এতে ইউপিডিএফ এর কোন সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।

পাহাড়ে একের পর এক হত্যাকাণ্ড আর রক্তের হলিখেলা নতুন কোন ঘটনা নয়। সবুজ এই অরণ্যে ঘেরা পাহাড় দেখতে যতটা নীরব ততাটাই ভয়ঙ্কর। এখানে আধিপত্য বিস্তার আর প্রতিশোধের রাজনীতিতে ঝড়ে আঞ্চলিক দলের দর্মীদের তাঁজা প্রাণ। এ রক্তপাত কবে বন্ধ হবে তার কোন উত্তর’ও নেই কারো কাছেই।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com