সব
facebook raytahost.com
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত'র পাশে প্রশাসন | Protidiner Khagrachari

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের পূর্ব মাস্টার ঘাটা এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, কম্বল ও শুকনো খাবার দিয়েছে উপজেলা প্রশাসন।

গত শুক্রবার রাতে পূর্ব মাস্টার ঘাটা এলাকায় সাগর আহমেদ এর বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়। ওই সময় সাগর আহমেদ শহরে থাকায় তার স্ত্রী রহিমা বেগম সন্তানদের নিয়ে পাশ্ববর্তী আত্মীয়ের বাড়িতে ঘুমাতে গেছিল। মাটির গুদামে টিনের ছাউনি থাকা ঘরে সোলার প্যানেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা রহিমার।

রাতে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে যায় এবং প্রতিবেশি লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই ঘরের সকল আসবাবপত্র, মালামাল পুড়ে ছাই!

৭ মার্চ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বান্তনা দিতে যান। এ সময় ২ বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকা, ৪টি কম্বল ও এক প্যাকেট ত্রাণ সামগ্রী( শুকনো খাবার) বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com