আপডেট :
০৩:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১০৮
বার
আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমস্যার সমাধান হবে-ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আল-মামুন:: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ( ১লা সেপ্টেম্বর ২০২৬) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সুচনা করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় চেঙ্গি স্কয়ারে থেকে র্যালীর উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। বর্ণাঢ্য র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের নিয়ে গাছের চারা রোপন করে এমপি ওয়াদুদ ভূঁইয়া। পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে গিয়ে আলোচনা সভায় অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেছেন,আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমস্যার সমাধান হবে। আওয়ামী লীগের লুটপাটের কারনে বাংলাদেশ সংকটকাল অতিক্রম করছে মন্তব্য করে এই সংকট আর বেশিদিন থাকবেনা বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, বড় বড় ব্যবসায়ীরা আওয়ামী লীগের সিন্ডিকেটের। সে চক্রের কারনেই এদেশে সংকট তৈরি মাধ্যমে পঙ্গু করার চক্রান্ত করছে। আর দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি। আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা,পরিষদ সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,এড. আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজাসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেতাকর্মীরা।
১১২
খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
আল-মামুন::খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ( ১লা সেপ্টেম্বর ২০২৬) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সুচনা করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় চেঙ্গি স্কয়ারে থেকে র্যালীর উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
বর্ণাঢ্য র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের নিয়ে গাছের চারা রোপন করে এমপি ওয়াদুদ ভূঁইয়া। পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে গিয়ে আলোচনা সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেছেন,আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমস্যার সমাধান হবে। আওয়ামী লীগের লুটপাটের কারনে বাংলাদেশ সংকটকাল অতিক্রম করছে মন্তব্য করে এই সংকট আর বেশিদিন থাকবেনা বলে জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, বড় বড় ব্যবসায়ীরা আওয়ামী লীগের সিন্ডিকেটের। সে চক্রের কারনেই এদেশে সংকট তৈরি মাধ্যমে পঙ্গু করার চক্রান্ত করছে। আর দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা,পরিষদ সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,এড. আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজাসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেতাকর্মীরা।