চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ঘিরে সাজেকে অবরোধ স্থগিত,পর্যটন কেন্দ্র খোলা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫ বার
৮
স্টাফ রিপোর্টার:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশের সনতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব  শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা সাজেক পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি শুক্রবার (১৬ অক্টোবর) থেকে বুধবার (২১অক্টোবর ) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহবায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত একটি বিজ্ঞপ্তিতে সড়ক অবরোধের স্থগিত কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে সারাদেশে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাজেক মাচলং বাজারেও এ উৎসব পালন করা হবে। তাই সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং ধর্মীয় উৎসবকে যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ শুক্রবার (১৬অক্টোবর) থেকে বুধবার (২১অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই সংগঠনের এই অবরোধ কর্মসূচি কোন দলের প্রভাবে পালন করা হচ্ছে না কিংবা জাতি,ধর্ম, বর্ণ মানুষের বিরুদ্ধেও নয়। এই কর্মসূচি সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে ডাকা হয়েছে। সুতরাং প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে দুর্গোৎসবের পর পুনরায় এই কর্মসূচি পালন করা হবে এবং কর্মসূচি সম্পর্কে তা জানিয়ে দেওয়া হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোন প্রকার কালক্ষেপন না করে অতি দ্রুত দুই সংগঠন ও সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন করে শান্তিপূর্ন পরিবেশ সৃষ্টির জন্য  প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এর আগে  সাজেকে থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে দিতে এবং সাজেকে ধারাবাহিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রর্দশনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেকে সড়ক অবরোধের কর্মসূচি পালন করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন।
দু’দিন কর্মসূচি বন্ধ রাখার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে ফের  বৃহস্পতিবার (১৫অক্টোবর) সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠন দু’টি। বলে রাখা ভাল; সাজেক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অধ্যুষিত অঞ্চল এবং সংগঠন দু’টি ইউপিডিএফ সমর্থিত সংগঠন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার রাতে সাজেক ভ্যালীর পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে সাজেকের বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে ১১অক্টোবর সন্ধ্যা থেকে সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun