স্টাফ রিপোর্টার:: সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও পর্যটন ভ্রমণ প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। আজ বৃধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় পর্যটন সংশ্লিষ্ট জনগন ও স্থানীয় ব্যবসাসীবৃন্দ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এর আগে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল করে শাপলা চত্বরে এসে জরো হয়। পরে তারা ঘন্টা ব্যাপি খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ বন্ধ করে বিক্ষোভ করে।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন), কটেজ মালিক সমিতি, খাগড়াছড়ি হোটেল মালিক সমিতি, খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি, পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, শ্রমযান কল্যাণ সমিতি (সিএনজি), মাহিন্দ্র মালিক সমিতি, খাগড়াছড়ি হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতি প্রতিনিধিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কয়েক শত লোকজন অংশগ্রহণ করেছেন।

পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি সভাপতি আয়ুস চাকমার সভাপত্বিতে বক্তব্য দেন, ই-ট্যুরিজম এসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে, সহঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, কটেজ মালিক সমিতি সাধারণ সম্পাদক রাহুল চাকমা, মাহিন্দ্র মালিক সমিতি সাধারণ সম্পাদত মোঃ জসিম।
বক্তারা বলেন, যে কোন ইস্যুতে সাজেক কেন বন্ধা থাকে। সাজেক সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক-মালিক জরিত। সকলের এক দফা এক দাবি সাজেক খুলে দিতে হবে। না হলে হরতাল-অবরোধেরমত কর্মসূচি দিতে বাধ্য হব।
বক্তারা ২৪ ঘন্টার মধ্যে সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে সড়ক অবরোধসহ কটোর কর্মসূচি দেওয়ার ঘোষণা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারণ লিপি প্রদান করেন।
প্রতিবেদক 

















