চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রামগড়ে অনুদান ও বন্যায় ক্ষতিগ্রস্তদের শিশু ও গো-খাদ্য বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার
১২

প্রতিনিধি রামগড়:: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে রামগড় উপজেলাধীন ২টি পূজা মন্ডপ, প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৫৯টি বৌদ্ধ বিহার এবং সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে উপকারভোগীদের মাঝে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে রামগড়ের উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এসব অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণের মধ্যেছিল, উপজেলার ২ টি মন্দিন ও ৫৯ টি বৌদ্ধ বিহার অনুদান, ২০ প্যাকেট শিশু খাদ্য ও ৩০ বস্তা গবাদিপশুর খাদ্য। এসময় সরকারী কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

রামগড়ে অনুদান ও বন্যায় ক্ষতিগ্রস্তদের শিশু ও গো-খাদ্য বিতরণ