চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই

২৫

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে মাটিরাঙ্গা জোনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

মাটিরাঙ্গা জোন এনসিও মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি; জোনের স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

>প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, খেলাধুলা তরুণদের মানসিক বিকাশ ঘটায়। সমাজে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। সুতরাং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। মাটিরাঙ্গা জোন সবসময় আওতাধীন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।

এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, প্রশিক্ষক সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun