চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ

১২

প্রতিনিধি রামগড়:: শারদীয় দুর্গাৎসব ২০২৬ উপলক্ষে সনাতন ছাত্র যুব পরিষদ রামগড় শাখার উদ্যোগ মাতৃসম্মেলন, গীতাদান, শিক্ষা সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুড়ে রামগড় শ্রী শ্রী দক্ষিনেশ্বর কালবাড়ী মন্দির প্রাঙ্গনে সনাতন ছাত্র যুব পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি বাবু পলাশ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে বস্ত্র বিতরন করা হয়েছে। বিতরণে স্বাগত বক্তব্য রাখেন, বাবু লিংকন চৌধুরী।

এছাড়া ও বক্তব্য রাখেন বাবু কমল মজুমদার, বাবু রামেশ্বর শীল,বাবু বাদল চক্রবর্তী, বাবু শ্যামল রুদ্র, প্রধান উপদেষ্টা, সনাতন ছাত্র যুব পরিষদ রামগড় উপজেলা শাখা,
এছাড়া ও সংগঠনের পক্ষ থেকে বাবু ত্রিদিপ ত্রিপুরা, সাধারণ সম্পাদক পৈার শাখা,অনিক দাশ, সাংগঠনিক সম্পাদক, উপজেলা শাখা বক্তব্য রাখেন।

এ সময় রামগড়ের সনাতনী সম্প্রদায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কালিবাড়ি পরিচালনা পর্ষদের সদস্য, রামগড় সনাতন ছাত্র যুব পরিষদের সদস্য ও গন্যমান্যরা আরো উপস্থিত ছিলেন ।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

রামগড়ে অনুদান ও বন্যায় ক্ষতিগ্রস্তদের শিশু ও গো-খাদ্য বিতরণ