চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিডিনিউজ প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

১৬

স্টাফ রিপোর্টার:: অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবার থেকে জানা গেছে, ব্যক্তিগত সফরে লন্ডনেই ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ অ্যাসাইনমেন্ট সম্পাদক রাজীব নূর। তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে লন্ডনভিত্তিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন তৌফিক ইমরোজ খালিদী।

সেখানে তিনি সম্পাদকীয় ও গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেন। ঢাকা, লন্ডন, প্যারিস ও টোকিওর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণও গ্রহণ করেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন তৌফিক ইমরোজ খালিদী।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun