সব
facebook raytahost.com
সিন্দুকছড়ি জোনের স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ | Protidiner Khagrachari

সিন্দুকছড়ি জোনের স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ

সিন্দুকছড়ি জোনের স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ

ট্রাইবেকারে বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী।

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্থানীয় মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রিয়াং ম্রং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের মাঝে এই খেলা শেষ হয়।

মাঠে দু’দলের কিশোরী ফুটবলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পরায় খেলাটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ফলাফল নির্ধারণে ট্রাইবেকারের সাহায্য নেওয়া হয়, যেখানে রিয়াং ম্রং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

এই ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মাজহার হোসেন রব্বানী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা,গুইমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,গুইমারা থানার ইনচার্জ (ওসি),স্থানীয় গণ্যমান্যরা।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াশৈলী ও সুশৃঙ্খল আচরণের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি বলেন, “আজকের এই আয়োজন মেয়েদের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যেতে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে সহায়ক হবে।” তিনি খেলোয়াড়দের এই স্পোর্টিং মানসিকতা ভবিষ্যতেও বজায় রাখার পরামর্শ দেন।

মাঠে উপস্থিত প্রায় ৪০০ থেকে ৫০০ জন দর্শক করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে কিশোরী ফুটবলারদের উৎসাহিত করেন। স্থানীয়দের মতে, এ ধরণের উদ্যোগ পাহাড়ের জনপদে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি নারী ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com