সব
facebook raytahost.com
মানিকছড়িতে ধানের শীষের শোডাউন | Protidiner Khagrachari

মানিকছড়িতে ধানের শীষের শোডাউন

স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ নির্বাচনে ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের( বিএনপি’র) মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মানিকছড়ি উপজেলায় ব্যাপক জনসমর্থন ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষে বেলায় শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির আহবায়ক মো হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মো. মীর হোসেনসহ আহবায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে জনরায় প্রত্যাশা করে শোডাউন করা হয়েছে। দলীয় অফিস থেকে শোডাউন শুরু হয়ে বাজার-মহামুনি-আমতল ঘুরে দলীয় অফিসে এসে শেষ হয়। এর পর বক্তব্য রাখেন, আহবায়ক মো. হাবিবুর রহমান ও সদস্য সচিব মো. মীর হোসেন।

আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ত্রয়োদশ নির্বাচনে পাহাড়ী-বাঙ্গালীর প্রিয়মুখ সম্প্রীতির আলোক দিশারী এবং পাহাড় উন্নয়নের রুপকার সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া এ অঞ্চলে পাহাড়ি বাঙালির শান্তির পথপ্রদর্শক। তিনি বিগত সময়ে সাংসদ এবং উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাবস্থায় উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন। তিনি সম্প্রীতির সুদূর বন্ধন সৃষ্টিতে নজির রেখেছেন। তিনি কখনো (ওয়াদুদ ভূঁইয়া) কাউকে সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখেননি। ওনার দরজা সবার জন্য উন্মুক্ত।

যার ফলে এখানকার পাহাড়ি বাঙালির কাছে ভালোবাসার নজির সৃষ্টি করতে পেরেছেন। তাই আমরা আশা করি আগামী ১২ তারিখ এখানকার পাহাড়ি-বাঙ্গালীরা আবারও তাদের প্রিয় অভিভাবককে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠাবে।আপনারা যার যার অবস্থান থেকে ১২ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে নিজের নিজে দিবেন এবং অন্যকে ভোট দানে উৎসাহ দিবেন।

আপনার মতামত লিখুন :

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com