সব
facebook raytahost.com
২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ | Protidiner Khagrachari

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শপথ গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন: নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন (টেকনোক্র্যাট), আফরোজা খানম (রিতা), মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন:  এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এবারের মন্ত্রিসভায় বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি সংসদ সদস্য না হওয়া সত্ত্বেও টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভাকে ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন :

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

বিজয়ী হয়ে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার বার্তা

বিজয়ী হয়ে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার বার্তা

বান্দরবানেও বিপুল ব্যবধানে বিএনপির বিজয়

বান্দরবানেও বিপুল ব্যবধানে বিএনপির বিজয়

রাজনৈতিক সহাবস্থান ও সুসম্পর্কের অনুরোধ ১১ দলীয় জোট প্রার্থীর

রাজনৈতিক সহাবস্থান ও সুসম্পর্কের অনুরোধ ১১ দলীয় জোট প্রার্থীর

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

বিএনপির প্রার্থীর বিপুল ভোটে বিজয়ী

বিএনপির প্রার্থীর বিপুল ভোটে বিজয়ী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com