সব
facebook raytahost.com
বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক | Protidiner Khagrachari

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

দশ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন : ফাজিল (ডিগ্রীর) শ্রেণির উদ্বোধন ক্লাস কার্যক্রম শুরু।

আল-মামুন:: বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থার মাইল ফলক মন্তব্য করে লেখক ও গবেষক বায়তুশ শরফ চট্টগ্রাম পীর সাহেব আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদবী বলেছেন, জ্ঞান চর্চা থেকে দুরে সড়ে আসার কারনে বর্তমানে মুসলমানরা নির্যাতিত। শিক্ষা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন শিক্ষার বিকল্প নেই।

সু-শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা আবশ্যক মন্তব্য করে নানা ধর্মীয় শিক্ষার কথাও তুলে ধরেন । বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে খাগড়াছড়ি বায়তুশ শরফ প্রাঙ্গনে ফাজিল শ্রেণির উদ্বোধন ক্লাস (সবক দান),দাখিল পরীক্ষার্থীদের দোয়া এবং ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে বায়তুশ শরফ মাদ্রাসা প্রতান্ত জনপদেও কাজ করে যাচ্ছে। যেখানে শিক্ষার প্রসার হবে সেখানেই উন্নত জীবন ব্যবস্থার পরিবর্তন ঘটবে বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বায়তুল শরফের প্রসারের কথা তুলে ধরেন।

বায়তুশ শরফ খাগড়াছড়ি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো: আবু ওসমান এর উদ্বোধনী স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মাদ্রাসার সভাপতি মো: লিয়াকত আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারন সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুর রহিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ,সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন,কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হারুণ আর রশীদ প্রমুখ।

পরে দশ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথিসহ আগত অতিথিরা। ২০২৫ সালে উন্নিত হওয়া ফাজিল (ডিগ্রী)র ক্লাসের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com