স্টাফ রিপোর্টার:: ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ করেছে। পবিত্র মাহে রমজানের ৬ষ্ঠ দিনে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দশটি মাদরাসা ও এতিমখানায় এসব ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

শিক্ষার্থীর আনুপাতিক উপস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় মুড়ি, ছোলা, চিনি,বেসন, ডাল,খেজুর, আলু, পেঁয়াজ,তৈল,লবণ এবং ৫০ কেজি ওজনের এক বস্তা চাউলসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে উপজেলার ১০টি মাদরাসা ও এতিমখানায় পর্যাপ্ত পরিমাণ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের উপজেলা সভাপতি মো. মাসুদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম জুয়েল, সাধারণত-সম্পাদক জাহিদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মো.রাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. মোক্তার হোসেন, সদস্য মো. নজরুল ইসলাম, মো.জাহিদুল ইসলাম, মো. আমির হোসেন ও জুনায়েত হোসেন উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন