আবদুল মান্নান,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর উপজেলা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমান উল্লাহ’র পরিচালনা এবং উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান এর শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. ইয়াকুব আলী চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ খাগড়াছড়ির জেলা সহকারী সেক্রেটারী মো. ইউছুপ, নাগরিক পাটির উপজেলা আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম প্রমূখ।
ইফতার পূর্ব আলোচনায় এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, সারাদেশে জামায়াত জোটকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে! এতে প্রতিবেশী দেশ ভারত, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বিএনপি এবং অর্ন্তবর্তী সরকারের একটা অংশের পরিকল্পনায় তা হয়েছে।
খাগড়াছড়িতে আমাদের বন্ধুপ্রিয় সংগঠন বিএনপিও দাঁড়িপাল্লাকে হারাতে নানা অকৌশল নিয়েছে! এতকিছুর পরও যারা জামায়াত জোটের পক্ষে ত্যাগ স্বীকার করেছেন আমরা ১১দলীয় জোট আপনাদের( ভোটার ও নেতাকর্মী) প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদের পরিশ্রমকে নেক আমল হিসেবে কবুল করুক।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন