সব
facebook raytahost.com
আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম | Protidiner Khagrachari

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল।

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে ইফতার মাহফিল করেছে খাগড়াছড়ি জেলা জামায়াত। রবিবার (০৮ মার্চ ২০২৬) বিকেলে জেলা শহরের ঈদগাঁ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিশিষ্টজনদের নিয়ে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

এছাড়াও এতে, বান্দরবান জেলা আমীর মাওলানা এ এস এম আব্দুস ছালাম আজাদ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: বর রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, খাগড়াছড়ি জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিনহাজুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর খাগড়াছড়ি সভাপতি আব্দুস সাত্তারসহ জোটের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম মন্তব্য করে এতে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে শিক্ষা নিয়ে প্রতিহিংসা পরিহার করে মানবিকতা বোধ জাগ্রত করে কল্যাণের পথে চলার আহ্বান জানান।

এ সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ির জামায়াতের প্রার্থী এয়াকুব আলী চৌধুরী নির্বাচন প্রসঙ্গে বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার জোয়ার ছিল ব্যাপক। কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কারণে আমরা জিততে পারিনী।

এ সময় তিনি নির্বাচনী অনিয়মের তীব্র সমালোচনা করে বলেন, জনগণের রায় যদি সঠিকভাবে প্রতিফলিত হতো তাহলে ফলাফল ভিন্ন হতো উল্লেখ করে দলের নেতাকর্মীদের হতাশ না হয়ে আরও সু-সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com