সব
facebook raytahost.com
জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ | Protidiner Khagrachari

জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ

জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি ২৯৮ নং আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় জামায়াতের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার উদ্যোগে শাপলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সত্তার, সদর উপজেলা আমীর মো. ইলিয়াস প্রমুখ। বক্তার এসময়, জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আগামী নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চতসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানান।

এদিকে সকালে এ ঘটনায় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোমেনসহ কয়েকটি সংগঠন এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০ টার দিকে খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com