সব
facebook raytahost.com
বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা | Protidiner Khagrachari

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:: পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২ ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) উপজেলার তিনটহরী ইউনিয়নের নামার পাড়া ও বাটনাতলী ইউনিয়ন তুলাবিল এলাকায় পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা।

এ সময় নামার পাড়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ আইনে এক ব্যক্তিকে ১ লাখ টাকা এবং তুলাবিল এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ আইনে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খাদিজা তাহিরা বলেন, বিনানুমতিতে পাহাড় কাটা, বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার রয়েছে।

অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার পৃথক অভিযানে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মানিকছড়িতে ধানের শীষের শোডাউন

মানিকছড়িতে ধানের শীষের শোডাউন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই

ভোটার সচেতনতায় নাটক মঞ্চায়ন

ভোটার সচেতনতায় নাটক মঞ্চায়ন

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com