মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় আমরা পারি যুব ফাউন্ডেশন উদ্যোগে অর্ধশত অসহায় দুস্থ প্রতিবন্ধী, বিধবার মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। সোমবার (১৬মার্চ ২০২৬) ২৬ রমজান সকালে এই ঈদ উপহার বিতরন করা হয়।
দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নে আমরা পারি যুব ফাউন্ডেশন উদ্যোগে অর্ধশত অসহায় দুস্থ প্রতিবন্ধী, বিধবার মাঝে ঘরে ঘরে বিতরণ অনুষ্ঠানরে উদ্বোধন করেন দীঘিনালা উপজেলায় নির্বাহী অফিসার তানজিল পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন আমরা পারি যুব ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক মো সোহেল রানা, সাধারন সম্পাদক সুমন উদ্দিন, কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো তাজুল ইসলাম,মো জাহাঙ্গীর আলম,মো মাসুদ রানা, মো আবু তাহের প্রমূখ।
এসময় দীঘিনালা উপজেলায় নির্বাহী অফিসার তানজিল পারভেজ বলেন, এটা একটি ব্যাতিক্রম উদ্যেগ ঘরে ঘরে গিয়ে প্রতিবন্ধী, বিধবা পরিবারের সদস্য কাছে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া।
এলাকায় আমরা পারি যুব ফাউন্ডেশন সত্যি প্রশংসনীয় কাজ করছে। এ ধরণের উদ্যেগ সমাজের ধনীরা নিলে সমাজের গরীব অসহায় দুস্থ পরিবারের সদস্য সবাই মিলেমিসে ঈদ আনন্দের সাথে পালন করতে পারবে।
আমরা পারি যুব ফাউন্ডেশন সিনিয়র সাংবাদিক সভাপতি মো সোহেল রানা বলেন, আমরা অনেক সময় চা-নাস্তা করতে বসলেও চার-পাঁচ টাকা খরচ হয়। তাই আমরা সংগঠনে সবাই মিলে এলাকার অসহায় দুস্থ প্রতিবন্ধী বিধবা পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, সয়াবিন তেল, গুড়ো দুধ, নুডলস ও সস দিয়ে আসি।
কবাখালী ইউনিয়ন হাচিনসনপুর এলাকার সমর্থ বানু(৬৫) ও প্রতিবন্ধী জোসনা আক্তার ঈদ আসলে আমরা সেমাই চিনি কিনতে পারি না, কেহ দিলে ছেলে মেয়েদের নিয়ে ঈদ পালন করি ছেলে মেয়েরা অনেক খুশি হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন