সব
facebook raytahost.com
মানিকছড়িতে শিক্ষক সমিতি'র ইফতার ও দোয়া মাহফিল | Protidiner Khagrachari

মানিকছড়িতে শিক্ষক সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে শিক্ষক সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক ও সুধীজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর উপজেলা রির্সোট সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল খায়ের।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম.এ.করিম।

উদ্বোধক ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন। অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জয়নাল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুরেশ কুমার ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার ত্রিপুরা প্রমূখ।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, আপনারা (শিক্ষক) মানুষ গড়ার কারিগর। আপনাদের হাতধরে দেশের অনেক জনগুরুত্বপূর্ণ কাজ সম্পাদন হয়। কয়েক দিন আগে আপনারা শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিয়েছেন। আপনাদের সুখ-দুঃখে আমাদের (বিএনপি)পাশে পাবেন। নিজেরা ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো শক্তিশালী করুন। মনে রাখবেন, যেখানে ঐক্য নেই, সেখানে শান্তি নেই। শান্তি না থাকলে উন্নয়নও নেই।

আপনার মতামত লিখুন :

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com