সব
facebook raytahost.com
মাদক-জুয়া দমনে সহযোগিতা কামনা | Protidiner Khagrachari

মাদক-জুয়া দমনে সহযোগিতা কামনা

নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় দীঘিনালা জোনের ভূমিকা প্রশংসিত।

প্রতিনিধি খাগড়াছড়ি:: খাগড়াছড়ির দীঘিনালা জোনে সোমবার (২৩ ফেব্রুয়ারি২০২৬) সকাল ১১টায় এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি-এর উপস্থিতিতে আয়োজিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ধর্মীয় নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় জোনাল স্টাফ অফিসার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি; ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভী; আরএমও ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন; কিউএম ক্যাপ্টেন সাব্বির আহমেদ; অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিদসহ পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার শুরুতে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলেই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

এ সময় তিনি এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মাদক ও জুয়া সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জোন কমান্ডার আরও আশ্বস্ত করেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, এমন সমন্বিত মতবিনিময় সভা স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com