সব
facebook raytahost.com
গাঁজা উদ্ধার করে থানায় দিলো এলাকাবাসী | Protidiner Khagrachari

গাঁজা উদ্ধার করে থানায় দিলো এলাকাবাসী

গাঁজা উদ্ধার করে থানায় দিলো এলাকাবাসী

প্রতিনিধি খাগড়াছড়ি:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি ৪নং ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৩ প্যাকেট, আনুমানিক প্রায় ৬.৫ কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশের কাছে দিলো করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিশেষ সূত্রে এলাকায় মাদক লেনদেনের তথ্য পেয়ে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী তল্লাশি জোরদার করেন। তবে তল্লাশির খবর পেয়ে অভিযুক্ত মাদক কারবারিরা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ১৩ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে দীঘিনালা থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, বেতছড়ি ৪নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন দীঘিনালা উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন মহিনের নেতৃত্বে যুবসমাজ। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে দীঘিনালা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গাঁজা আদালতে (কোর্টে) আলামত হিসেবে জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

আপনার মতামত লিখুন :

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com