সব
facebook raytahost.com
দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা | Protidiner Khagrachari

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দূর্গম ৬ টি ভোট কেন্দ্রে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যাবহার করে ভোটের সরঞ্জাম ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১১ ঘটিকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্ট থেকে এসব সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে জানান দূর্গম এসব কেন্দ্র গুলো হচ্ছে দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,শিয়াল দাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার ২৯৯ নং রাঙ্গামাটির আসনে সাতজন প্রার্থীর বিপরীতে বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১৩৪৪ জন।

পাহাড়ে এবার নির্বাচনের মাঠে আঞ্চলিক দলের কোন প্রার্থী না থাকলেও জেএসএস এর দুটি ও ইউপিডিএফ এর একাংশ বিএনপি মনোনীত ধানের শীষের প্রাথী দিপেন দেওয়ানকে সমর্থন দিয়েছে অন্যদিক স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতিককে ইউপিডিএফ মুল দল সমর্থন দিয়েছে।

ফলে দুর্গম এসব কেন্দ্র ঘিরে নিরাপত্তা সংশয় রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া ৭ টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

আবারো বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

আবারো বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com