সব
facebook raytahost.com
শান্তি পরিবহণের চাপায় মোটর সাইকেল চালক নিহত | Protidiner Khagrachari

শান্তি পরিবহণের চাপায় মোটর সাইকেল চালক নিহত

শান্তি পরিবহণের চাপায় মোটর সাইকেল চালক নিহত

আল-মামুন:: শান্তি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের নিচে চাপা পরে মোটর সাইকেল চালক কুবেন জয় ত্রিপুরা(২৫) নিহত হয়েছে। গুইমারার বাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক গুইমারা উপ‌জেলার পঙ্খীমুড়া এলাকার কার্বারী কৃপাচার্য ত্রিপুরার ছেলে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৬ টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেঁড়ে আসে (ঢাকা মেট্টো-ব ১৪-৫৯৮৩) শান্তি পরিবহণ বাসটি। বাসটি ঘটনাস্থলে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শান্তি পরিবহণের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়।

আহত হয়েছে চাঁন ত্রিপুরার (২৭)। সে খাগড়াছ‌ড়ির ভাইবোনছড়া মাস্টারপাড়া এলাকার ম‌নহরী ত্রিপুরার ছে‌লে। এ ঘটনায় শান্তি পরিবহণের চালক ও হেলপার পলাতক রয়েছে।

দূর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাওয়ার্দী জানান, শান্তি পরিবহণ ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ ব্যাক্তি আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর ছিলো। তাদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মোটরসাইকেল চালক সেখানেই মারা যায়। আরও এক ব্যাক্তি বর্তমানে মাটিরাঙা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত ডাক্তার ফা‌রিয়া আহ‌ম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপর এক ব্যাক্তির চিকিৎসা চলছে বলে নিশ্চিত করেন তিনি। বর্তমানে সে শঙ্কামুক্ত বলেও জানান।

আপনার মতামত লিখুন :

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

১’লা ফেব্রুয়ারী থেকেই মাঠে থাকবে বি‌জি‌বি

১’লা ফেব্রুয়ারী থেকেই মাঠে থাকবে বি‌জি‌বি

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

গুইমারায় সমাজসেবা দিবস পালিত

গুইমারায় সমাজসেবা দিবস পালিত

ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা পুনর্বাসন সহায়তা প্রদান

ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা পুনর্বাসন সহায়তা প্রদান

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com