সব
facebook raytahost.com
ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা পুনর্বাসন সহায়তা প্রদান | Protidiner Khagrachari

ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা পুনর্বাসন সহায়তা প্রদান

ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা পুনর্বাসন সহায়তা প্রদান

# গুইমারায় সাম্প্রতিক সহিংসতা #

সিনিয়র স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) পুনর্বাসন কার্যক্রমের আওতায় মোট ২৫ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩ জনের পরিবারকে ১ লক্ষ টাকা করে এবং ক্ষতিগ্রস্ত ১১৬ জন ব্যক্তিকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। আজকের এই অর্থ সহায়তা কেবল একটি অনুদান নয়, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। প্রশাসনের এই নজরদারি ও সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না বলেন, “আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি যাতে প্রকৃত ভুক্তভোগীরা সরকারের এই সুফল পান। রামসু বাজার এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই পুনর্বাসন সহায়তার মাধ্যমে তারা তাদের ঘরবাড়ি মেরামত বা জীবিকা পুনর্গঠনে ভূমিকা রাখতে পারবেন। আমরা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে সব সময় মাঠে আছি।”

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন :

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com