সব
facebook raytahost.com
গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক | Protidiner Khagrachari

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

আবুল হোসেন রিপন,গুইমারা থেকে:: জাতীয়তাবাদি চেতনায় উজ্জীবিত হয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে নিয়ে খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল এগারোটায় গুইমারার কাশেম মার্কেট এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম. এন আবছার, বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি র যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু। এসময় গুইমারা উপজেলা বিএনপি, এবং অংগ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে গুইমারা উপজেলার তিন ইউনিয়নের বিভিন্ন দল থেকে বাঙ্গালি এবং উপজাতিসহ দুই শতাধিক কর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলো, আমাদেরকে বিভিন্ন অপকর্ম করার জন্য চাপ সৃষ্টি করতো। তাই আমরা বিএনপিতে এসে আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ করে দিন।

এ সময় নেতৃবৃন্দরা যোগ দিতে আসা সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং আগামি নির্বাচনে সকলকে এক হয়ে ২৯৮ নং আসনে বিএনপির মনোনীত একমাত্র প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার হাতকে শক্তিশালী করে নির্বাচনে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com