সব
facebook raytahost.com
কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার | Protidiner Khagrachari

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

বিজিবির গুইমারা সেক্টর কমান্ডারের প্রেস ব্রিফিং।

স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টর। জনসাধারণ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সীমান্তে বিশেষ নজরদারির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার বিশেষ দায়িত্ব পালন করবে বিজিবি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু হানিফ মোহাস্মদ সিহানুক সহ বিজিবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com