স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৩ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে ব্যবহার হবে হেলিসার্টি। যাতায়াত ব্যবস্থা বিবেচনাসহ দূর্গম হওয়ায় অনেক আগে থেকে এই কেন্দ্র গুলোতে হেলিসার্টি ব্যবহার করা হয়ে আসছে।
যে তিনটি কেন্দ্রে হেলিসার্টি ব্যবহার হবে: দীঘিনালার বাবুছড়া ইউপির দেওয়ানপাড়ার নারাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষীছড়ি উপজেলাধীন লক্ষীছড়ির ইউপির শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বর্মাছড়ি ইউপির ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খাগড়াছড়ির ৩ পৌরসভা, ৯ উপজেলা ও ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে এবার মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গ ৪ জন ভোটার রয়েছে খাগড়াছড়ি আসনে। খাগড়াছড়ি জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ২০৩ টি।
এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০৩টি: তার মধ্যে দূর্গম ভোট কেন্দ্রের সংখ্যা ৫৩টি। হেলিসার্টি ব্যবহার মধ্যে ৩ কেন্দ্রে। এতে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে ৬৮টি কেন্দ্র,ঝুঁকিপূর্ণ ১২১টি এবং সাধারন হিসিবে চিহিৃত করা হয়েছে ১৪টি ভোট কেন্দ্রকে। অন্যদিকে-সীমান্তবর্তী ভোট কেন্দ্রের সংখ্যা ২০টি: তার মধ্যে-দীঘিনালায় ১টি, পানছড়িতে ৩টি, রামগড়ে ৭টি এবং মাটিরাঙায় ৯টি কেন্দ্র রয়েছে।
তবে প্রচারণায় বেশ জমজমাট সময় পার করছেন, বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়া-(ধানের শীষ),বাংলাদেশ জামায়াতে ইসলামী মো.এয়াকুব আলী- (দাঁড়ি পাল্লা),স্বতন্ত্র প্রার্থী সমিরণ দেওয়ান-(ফুটবল),স্বতন্ত্র ধর্ম জ্যোতি চাকমা-(ঘোড়া),ইসলামী আন্দোলনের মো. কাউসার আজিজী-(হাত পাখা) বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমাকে-(রকেট)।
এদিকে মাঠে গণঅধিকার পরিষদ এর দীনময় রোয়াজাকে-(ট্রাক),জাতীয় পার্টির মিথিলা রোয়াজাকে-(লাঙল),ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম-(আপেল), বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা-(হারিকেন), স্বতন্ত্র জিরুনা ত্রিপুরা-(কলস),নিয়ে ছুটছেন ভোটারদের কাছে।
এতে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আনোয়ার সাদাত ও জেলা নির্বাচন অফিসার এস. এম শাহাদাত হোসেন ও খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তফা জাবেদ কায়সার নির্বাচন সুষ্ঠ করতে নানা উদ্যোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশসহ অন্যান্য প্রশাসনের সমন্বয়ে কাজ করছেন বলে জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন